গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৬ পিএম, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:৫৮ এএম ২০২৬
তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য
ছবি

ছবি প্রতিনিধি

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কোটিপাড়া এলাকায় তিস্তা সেচ ক্যানেলের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি দীর্ঘদিন ধরে পড়ে থাকায় কঙ্কালসার অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ক্যানেলের পাশের ঝোপঝাড়ে মানুষের মাথার খুলি ও অর্ধগলিত দেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। পরে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা বিষয়টি নিশ্চিত হন এবং স্থানীয় ইউপি সদস্য ও থানা পুলিশকে খবর দেন। মুহূর্তেই ঘটনাটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহটি এতটাই পচে-গলে বিকৃত হয়ে গেছে যে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয়রা।

সয়ার ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মিতু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি প্রাথমিকভাবে চেনার কোনো উপায় নেই। এটি হত্যাকাণ্ড কি না, তা তদন্তের পর জানা যাবে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষাসহ আশপাশের থানায় নিখোঁজ জিডি যাচাই করা হচ্ছে।
সানা/আপ্র/৩/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই