গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৩ পিএম, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:২৮ এএম ২০২৬
খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি
ছবি

গুলিবিদ্ধ ইতি -ছবি প্রতিনিধি

খুলনায় সাম্প্রতিক সময়ে একের পর এক গুলিবর্ষণের ঘটনার ধারাবাহিকতায় এবার গুলিবিদ্ধ হয়েছেন দশম শ্রেণির এক ছাত্রী। তার নাম ইতি। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রূপসা উপজেলার ওয়াপদা ভেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। গত পাঁচ দিনে খুলনায় এটি তৃতীয় গুলিবর্ষণের ঘটনা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ইতি রূপসা ওয়াপদা ভেড়িবাঁধ সড়ক এলাকায় অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তাৎক্ষণিকভাবে হামলার কারণ কিংবা হামলাকারীদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে, গত ২ জুলাই সকালে নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠে রাতুল শেখ (২২) নামে এক যুবককে গুলি করে সন্ত্রাসীরা। এরও আগে, ২৮ জুন রাতে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে রফিকুল ইসলাম মানিক নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা।
সানা/আপ্র/৩/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই