গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

জেলা প্রতিনিধি, নওগাঁ

জেলা প্রতিনিধি, নওগাঁ

প্রকাশিত: ১১:৪৭ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৬:০৮ এএম ২০২৬
নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন
ছবি

ছবি সংগৃহীত

উত্তরের জেলা নওগাঁর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। বুধবার (৭ জানুয়ারি) সকালে জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন পারদ।

গত মঙ্গলবারও এই তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে যাওয়ায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, আজ সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সন্ধ্যার পর থেকেই পুরো জেলা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে। উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে গেছে। দিনের বেলাতেও অনেক সময় সূর্যের দেখা মিলছে না, ফলে ঘন মেঘ আর কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। রাস্তাঘাটে ছোট-বড় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

শহরের বরুণকান্দি এলাকার রিকশা চালক দবিরুল ইসলাম বলেন, দুইদিন থেকে অনেক বেশি শীত। শীতের কারণে বাহিরে বের হওয়ায় যাচ্ছে না। বাইরে বের হতে অনেক কষ্ট হচ্ছে। লোকজন সেভাবে বাইরে বের হচ্ছে না। যার কারণে আগের মতো ভাড়াও হচ্ছে না। শীতে কষ্ট হলেও দু-মুঠো খাবারে জন্য গাড়ি চালাতে হচ্ছে।

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, জেলায় আজ সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের সর্বনিম্ন। আকাশে মেঘ এবং বাতাস থাকায় শীতের তীব্রতা বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা কেমন থাকবে তা এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না।

এসি/আপ্র/০৭/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রাম ওয়াসায় ১৭ বছর পর ২৪২ জনের পদোন্নতি
০৪ জুলাই ২০২৬

চট্টগ্রাম ওয়াসায় ১৭ বছর পর ২৪২ জনের পদোন্নতি

দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম ওয়াসায় পদোন্নতির জট খুলে গেছে। সম্প্রতি সংস্থাটির মোট ২৪২ জন কর্মকর্তা-কর্...

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি
০৩ জুলাই ২০২৬

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি

খুলনায় সাম্প্রতিক সময়ে একের পর এক গুলিবর্ষণের ঘটনার ধারাবাহিকতায় এবার গুলিবিদ্ধ হয়েছেন দশম শ্রেণির এ...

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই
০৩ জুলাই ২০২৬

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই

তথ্যভান্ডারে মৃত হিসেবে নিবন্ধিত

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য
০৩ জুলাই ২০২৬

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কোটিপাড়া এলাকা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই