গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পারিবারিক শালিশ শেষে বৃদ্ধকে গুলি, অভিযুক্ত ছেলে

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশিত: ০২:১২ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:১৮ এএম ২০২৬
পারিবারিক শালিশ শেষে বৃদ্ধকে গুলি, অভিযুক্ত ছেলে
ছবি

ছবি প্রতিনিধি

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধ মীমাংসার শালিশি বৈঠক শেষে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে আশিক (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (৪ জুলাই) বিকেলে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদউল্লাহ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আশিকের বাবা ইসমাইল হোসেন ফারুক জানান, দীর্ঘদিন ধরে তার সঙ্গে স্ত্রীর পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধ মীমাংসার জন্য তিনি তার চাচা নজরুল ইসলামসহ দুজনকে নিয়ে বাড়িতে শালিশি বৈঠকের আয়োজন করেন। বৈঠকের একপর্যায়ে কথা-কাটাকাটি শুরু হলে তার স্ত্রী ছেলে আশিককে ডেকে আনেন। পরে তর্ক-বিতর্কের একপর্যায়ে আশিক গুলি চালালে নজরুল ইসলাম গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ নজরুল ইসলামকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামিম মোহাম্মদ আফজাল বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ওই বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছে। তাকে এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে পাঠানো হয়েছে। এক্স-রে প্রতিবেদনের পর শরীরে গুলি রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/৫/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই