গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নেইমারকে নিয়ে পোস্টের পর দুর্ঘটনায় তরুণ নিহত

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৫৫ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:০২ এএম ২০২৬
নেইমারকে নিয়ে পোস্টের পর দুর্ঘটনায় তরুণ নিহত
ছবি

মো. জুয়েল রানা -ছবি সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মো. জুয়েল রানা (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনার মাত্র ১৫ মিনিট আগে তিনি ফেসবুকে ব্রাজিলের ফুটবলার নেইমারকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছিলেন বলে জানা গেছে।

নিহত জুয়েল রানা চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যাপাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে। তিনি উপজেলা সদরে পরিবারের কাপড়ের দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে জুয়েল রানা ফেসবুকে লেখেন- “দল হারবে, জিতবে কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।” পোস্টটি করার প্রায় ১৫ মিনিটের মধ্যেই তিনি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

পুলিশ জানায়, দোকানে যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠার সময় তিনি দুর্ঘটনায় পড়েন। পরে দারোগা বাজার এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের প্রতিবেশী বাপ্পারাজ তালুকদার বলেন, জুয়েল ভালো ফুটবল খেলতেন এবং কয়েক দিন আগেই স্থানীয় মাঠে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

নিহতের ছোট ভাই মো. আরাফাত বলেন, “ব্রাজিল হারার পর ভাইয়ার মন খারাপ ছিল। পরে দোকানে যাওয়ার পথে দুর্ঘটনায় তিনি মারা যান।”

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক বলেন, দুর্ঘটনায় জড়িত দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
সানা/আপ্র/৬/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই