গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নতুন করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভায় ৮৬ কোটি টাকার বাজেট

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০১ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:৩৫ এএম ২০২৬
নতুন করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভায় ৮৬ কোটি টাকার বাজেট
ছবি

ছবি সংগৃহীত

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: নতুন কোনো করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৬ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক সম্রাট খীসা।

ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকা। এর বিপরীতে ব্যয় ধরা হয়েছে ৮৩ কোটি ৩০ হাজার টাকা। বাজেটে উদ্বৃত্ত রাখা হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৮২ হাজার ১৪৯ টাকা।

বাজেট বক্তব্যে পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, এই বাজেট লক্ষ্মীপুর পৌর এলাকার উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নের একটি কার্যকর পরিকল্পনা। বাজেটে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, নতুন অর্থবছরে সরকারি প্রকল্প ও বরাদ্দ বাড়ার সম্ভাবনা রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে পৌরসভার আরো কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আকতার, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আলতাব হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন এবং হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।


সানা/ডিসি/আপ্র/৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই