গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গাংনীতে ঘুমন্ত ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ১৮:৫০ পিএম, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:১৭ এএম ২০২৬
গাংনীতে ঘুমন্ত ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
ছবি

ছবি প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলায় পূর্ববিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় রিপন আলী (৪৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত রিপন আলী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হিন্দা গ্রামের স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিপন আলী ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশী সেলিম রেজা এ হামলা চালিয়েছেন। তাদের দাবি, জমির ফসল নষ্ট করাসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। ঘটনার রাতে টর্চলাইটের আলো ফেলা নিয়ে কথা কাটাকাটির পর গভীর রাতে হামলার ঘটনা ঘটে।

স্বজনদের ভাষ্য, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কৌশলে বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত রিপন আলীর ওপর ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তার কানের পাশ থেকে গাল পর্যন্ত গভীর ক্ষত সৃষ্টি হয়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, রিপন আলীর ক্ষতস্থানে ১১টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত থাকলেও চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নাজমুল হোসেন খোকন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সেলিম রেজার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সানা/আপ্র/৯/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই