গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে মন্ত্রীর পরিদর্শন, পুরস্কার বিতরণ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫ পিএম, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:১০ এএম ২০২৬
টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে মন্ত্রীর পরিদর্শন, পুরস্কার বিতরণ
ছবি

ছবি প্রতিনিধি

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। পরিদর্শন শেষে তিনি কেন্দ্রের উন্নয়ন কার্যক্রম নিয়ে পর্যালোচনা সভায় অংশ নেন এবং ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সরকারি সফরের অংশ হিসেবে সকাল ৯টা ৪০ মিনিটে শিশু উন্নয়ন কেন্দ্রে পৌঁছান মন্ত্রী। এ সময় তিনি কেন্দ্রের বিভিন্ন অবকাঠামো, আবাসন, শিক্ষা, প্রশিক্ষণ এবং শিশুদের কল্যাণমূলক কার্যক্রম ঘুরে দেখেন।

সফরকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু ইউসুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহা মোহাম্মদ মাহবুব, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া, ডিসি (সিএসবি) মহিউল ইসলাম, শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এমরান খান এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শন শেষে সকাল ১১টায় কেন্দ্রের ভবিষ্যৎ উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং শিশুদের কল্যাণে গ্রহণযোগ্য উদ্যোগ নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় অংশ নেন মন্ত্রী। সভা শেষে বিভিন্ন খেলাধুলায় কৃতিত্ব অর্জনকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের লেখাপড়া, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সরকারি সফর শেষে সকাল ১১টা ৫০ মিনিটে সড়কপথে ঢাকার উদ্দেশে টঙ্গী ত্যাগ করেন মন্ত্রী।

মন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, গাজীপুর মহানগর পুলিশ এবং সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
সানা/আপ্র/৯/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই