গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, কুমিল্লা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

প্রকাশিত: ২১:১৩ পিএম, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৫৪ এএম ২০২৬
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
ছবি

শুক্রবার কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী -ছবি সংগৃহীত

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শনগুলো ধ্বংস করেছে। বিগত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসময় জনগণের মতামতের যথাযথ মূল্যায়ন করা হয়নি। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। বিপুল অর্থ লুটপাটের মাধ্যমে ব্যাংক ও বীমা খাত ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য, প্রত্নসম্পদ ও সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণ এবং পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে। জুলাই স্মৃতি জাদুঘর চালুর সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে জাদুঘরটি খুলে দেওয়া হবে।

তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই স্মৃতি জাদুঘরের পরিচালনা কমিটির কার্যক্রম কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে জাদুঘরের উদ্বোধনের তারিখ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় জানানো হবে।
এর আগে, কুমিল্লার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করেন নিতাই রায় চৌধুরী। এসময় প্রত্নতাত্ত্বিক এসব নিদর্শনের গুরুত্ব তুলে ধরে তার ইতিহাস ও ঐতিহ্যের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

এসময় কুমিল্লা -৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, জেলা প্রশাসক মিস রোজী আকতার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১০/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্র...

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
২৮ জুলাই ২০২৬

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সিলেট নগরীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার...

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ
২৮ জুলাই ২০২৬

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটিতে ‘কুটিরশিল্প ও বা...

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলার শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে ছাত্রলীগের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই