গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

বাবার আঘাতে কিশোরীর মৃত্যু, বস্তাবন্দি মরদেহ ফেলে রাখার অভিযোগ

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ১৫:৪৭ পিএম, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:২৩ এএম ২০২৬
বাবার আঘাতে কিশোরীর মৃত্যু, বস্তাবন্দি মরদেহ ফেলে রাখার অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

খুলনায় ১৬ বছর বয়সী আরফানা হোসেন নির্জনার বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় বাবা-মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে ফেলে রেখে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তরে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া নির্জনার মা আরিফা ইয়াসমীন সীমা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবা আলীম হোসেন আকাশ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, সোনাডাঙ্গার বসুপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা নির্জনার সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনার রাতে মা ও মেয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আরিফা ইয়াসমীন সীমা মেয়েকে চড়-থাপ্পড় দেন। পরে পাশের কক্ষ থেকে বাবা আলীম হোসেন আকাশ একটি কাঠের বাতা এনে আঘাত করলে সেটি নির্জনার মাথায় লাগে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এরপর মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকার একটি গলিতে ফেলে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ।

জবানবন্দিতে নির্জনার মা দাবি করেছেন, তার স্বামী শরীরে আঘাত করতে গিয়ে দুর্ঘটনাবশত মেয়ের মাথায় আঘাত করেন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাবা ও মাকে আসামি করে মামলা করেছে। মা গ্রেপ্তার হলেও বাবা এখনো পলাতক।

উল্লেখ্য, গত ৮ জুলাই রাতে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকা থেকে নির্জনার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। কেএমপির দাবি, ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়েছে।

এসি/আপ্র/১১/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্র...

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
২৮ জুলাই ২০২৬

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সিলেট নগরীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার...

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ
২৮ জুলাই ২০২৬

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটিতে ‘কুটিরশিল্প ও বা...

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলার শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে ছাত্রলীগের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই