গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

সমবায়ের আধুনিকায়নেই প্রান্তিক মানুষের উন্নয়ন সম্ভব: নজরুল ইসলাম মঞ্জু

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৬ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ০২:২৩ এএম ২০২৬
সমবায়ের আধুনিকায়নেই প্রান্তিক মানুষের উন্নয়ন সম্ভব: নজরুল ইসলাম মঞ্জু
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সমবায়কে আরও আধুনিক, দক্ষ ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করার বিকল্প নেই। একটি শক্তিশালী ও গতিশীল সমবায় আন্দোলনই আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায়ের পুনরুজ্জীবনে সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা, দক্ষ নেতৃত্ব এবং তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় খুলনা আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের ৫৩তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও দৈনিক *আজকের প্রত্যাশা* পত্রিকার খুলনা ব্যুরোর সাংবাদিক এস এম ফরিদ রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সমবায় কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এবং মহানগর সমবায় কর্মকর্তা মো. মোস্তফা কামাল। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খুলনা বন্ধন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক এস এম ইদ্রিস আতিয়ার, সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কামরুল আহসান।

সভায় ব্যবস্থাপনা কমিটির সদস্য তরফদার বাদশা মিয়া, মো. শরিফুল ইসলাম, প্রশান্ত কুমার সরকার, মলিনা জোয়ার্দার, সরকার মনোনীত সদস্য আবু সাইদ ও মো. মারুফ উজ্জামান উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপক মো. তারিকুল ইসলামের সঞ্চালনায় সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন মাস্টার মোদাচ্ছের হোসেন, সুভাষ মণ্ডল, আবুল কালাম ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শৈলেন্দ্র নাথ দাস, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের শেখ, তোফাজ্জল মুন্সি, শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, ফরহাদ হোসেন, অজিত কুমার ঘোষ ও খোরশেদ শেখ।

সভায় প্রবীণ সমবায়ীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি সমবায়ীদের মেধাবী সন্তানদের এককালীন বৃত্তি, ক্রেস্ট এবং সম্মাননা সনদ প্রদান করা হয়।
সানা/আপ্র/১১/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্র...

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
২৮ জুলাই ২০২৬

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সিলেট নগরীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার...

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ
২৮ জুলাই ২০২৬

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটিতে ‘কুটিরশিল্প ও বা...

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলার শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে ছাত্রলীগের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই