গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শ্রীপুরে এক রাতে শিয়ালের কামড়ে আহত ১৪, এলাকায় আতঙ্ক

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ০০:৪৫ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ১০:১৬ এএম ২০২৬
শ্রীপুরে এক রাতে শিয়ালের কামড়ে আহত ১৪, এলাকায় আতঙ্ক
ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে এক রাতে শিয়ালের আক্রমণে অন্তত ১৪ জন নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। রাস্তাঘাট ও বসতঘরে ঢুকে শিয়ালের আক্রমণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়ন এবং শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে পৃথকভাবে এসব ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মো. আকাশ (১৩), নাঈম (১১), মাজেদা (৪৫), রোজিনা (৩৬), হেলেনা আক্তার (৪০), আশরাফুল ইসলাম (২৬), শেফালী (৩৪), সাইফুন্নাহার (২৩) ও আরাফ (১৪)-এর নাম জানা গেছে। আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গোসিঙ্গা ইউনিয়নের বাসিন্দা আজাহারুল ইসলাম জানান, কয়েক দিন ধরে এলাকায় শিয়ালের আনাগোনা বেড়েছে। সন্ধ্যা হলেই শিয়াল লোকালয়ে চলে আসছে। শনিবার রাতে রাস্তায় চলাচলের সময় কয়েকজনকে কামড়ে আহত করে। এমনকি একটি বসতঘরে ঢুকে এক নারীকে আক্রমণ করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের বাসিন্দা আব্দুল কাদির বলেন, শনিবার রাতে ভাংনাহাটি কামিল মাদ্রাসার পাশের একটি বসতঘরে ঢুকে শিয়াল দুই নারীকে কামড়ে আহত করে। এরপর থেকেই এলাকায় আতঙ্ক আরো বেড়ে গেছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলী আজগর সোহাগ জানান, শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত অন্তত ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
সানা/আপ্র/১৩/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই