গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা

ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

প্রকাশিত: ০১:২১ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:২৯ এএম ২০২৬
ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে একটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

রোববার (১২ জুলাই) উপজেলার জগতবেড় ইউনিয়নের বাংলাবাড়ি এলাকায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ধরলা নদীর ওই অংশে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে সেখানে থাকা একটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ জব্দ করে তা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। পলাতক ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরো বলেন, জনস্বার্থে নদী ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সানা/আপ্র/১৩/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই