গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বন্যাদুর্গত মানুষের পাশে সরকার থাকবে: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১১ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:৪২ এএম ২০২৬
বন্যাদুর্গত মানুষের পাশে সরকার থাকবে: জ্বালানি প্রতিমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বন্যাদুর্গত মানুষের পাশে সরকার রয়েছে এবং থাকবে। দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে।

সোমবার (১৩ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেওয়া ও ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী দুর্গত মানুষের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, গত কয়েক দিন ধরে বন্যাকবলিত মানুষ অনেক কষ্টের মধ্য দিয়ে সময় পার করছেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, দ্রুত যেন এ দুর্ভোগের অবসান হয়।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করতে চাই, প্রতিটি দুর্গত মানুষ, প্রতিটি কষ্টে থাকা মানুষ এবং প্রতিটি নিরন্ন মানুষের কাছে ইনশাআল্লাহ সরকার খাবার পৌঁছে দেবে।”

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শুধু দুর্যোগকালীন সময়ে খাদ্য সহায়তা নয়, পানি কমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি মেরামতেও সরকার সহযোগিতা করবে। যাদের ফসলের খেত নষ্ট হয়েছে, মাছের ঘের ভেসে গেছে কিংবা গবাদিপশুর ক্ষতি হয়েছে, তাদের ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, বন্যার শুরু থেকেই উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা দুর্গত মানুষের পাশে থেকে কাজ করছেন। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিস্থিতির আরো সমন্বয় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসেছেন।

প্রতিমন্ত্রী বলেন, দুর্গম এলাকায় ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা করেছে। পাশাপাশি বিমান বাহিনী খাবার নিয়ে বিপন্ন মানুষের কাছে পৌঁছেছে। এ জন্য তিনি সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মোহাম্মদ জসীম উদ্দিন আহমেদ এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সানা/ডিসি/আপ্র/১৩/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই