গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শ্রীপুরে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত, স্বামী পলাতক

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ২১:২৩ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৪৫ এএম ২০২৬
শ্রীপুরে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত, স্বামী পলাতক
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্রের আঘাতে নাছিমা আক্তার (২৭) নামে এক পোশাকশ্রমিক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সাইদুল ইসলাম পলাতক রয়েছেন।

গত রোববার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নাছিমা আক্তার নেত্রকোনার পূর্বধলা উপজেলার কৈলাশপুর বনপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে শ্রীপুরে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের ভাই মাসুম আহমেদ জানান, তিনি বোনের ভাড়া বাসার কাছাকাছি একটি বাড়িতে থেকে পোশাক কারখানায় কাজ করেন। রাত সাড়ে ৩টার দিকে পাশের ভাড়াটিয়াদের কাছ থেকে খবর পেয়ে দ্রুত বোনের বাসায় যান। সেখানে গিয়ে নাছিমাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তার স্বামী সাইদুল ইসলাম বাসা থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত নাছিমাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুম আহমেদ বলেন, বিয়ের পর প্রথম দিকে নাছিমার সংসার ভালোই চলছিল। পরে সাইদুল মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। দুই সন্তানের কথা বিবেচনা করে নাছিমা সংসার চালিয়ে যাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত স্বামীই তাকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, স্বজনরা নাছিমাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

শ্রীপুর থানার পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সাইদুল ইসলামকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সানা/কেএমএএ/আপ্র/১৩/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরল এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরল এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই