গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর কাছে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৫ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:০৯ এএম ২০২৬
শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর কাছে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণ
ছবি

২ দশমিক ১৬ কেজি গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করা হয় -ছবি প্রতিনিধি

চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)।

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান যাত্রী মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। পরে কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও ডিজিএফআইয়ের সদস্যরা তাকে তল্লাশি করেন।

এ সময় তার কাছ থেকে ২ দশমিক ১৬ কেজি গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, তল্লাশির সময় ওই যাত্রীর পায়জামার বেল্টের অংশ ও অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার পাওয়া যায়। তিনি জানান, উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বর্ণ চোরাচালানের অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আটক যাত্রী মোহাম্মদ শহীদুল আলম চৌধুরীর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।

কর্তৃপক্ষ আরো জানায়, বৈদেশিক মুদ্রা পাচার এবং স্বর্ণসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস গোয়েন্দা, বিমানবন্দর কাস্টমস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সমন্বিত নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সানা/কেএমএএ/আপ্র/১৩/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্র...

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
২৮ জুলাই ২০২৬

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সিলেট নগরীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার...

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ
২৮ জুলাই ২০২৬

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটিতে ‘কুটিরশিল্প ও বা...

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলার শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে ছাত্রলীগের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই