গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাদকবিরোধী অভিযানে টঙ্গীতে ২০ আটক, পুলিশকে ঘেরাওয়ের চেষ্টা; ছোড়া হলো সাউন্ড গ্রেনেড

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৮ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ১০:১৬ এএম ২০২৬
মাদকবিরোধী অভিযানে টঙ্গীতে ২০ আটক, পুলিশকে ঘেরাওয়ের চেষ্টা; ছোড়া হলো সাউন্ড গ্রেনেড
ছবি

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে হাজি মাজার বস্তি থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ -ছবি সংগৃহীত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের গাড়ি ঘিরে ধরার চেষ্টা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় তুরাগ নদের তীরবর্তী হাজি মাজার বস্তি থেকে মাদক সেবনের অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে।

গত রোববার (১২ জুলাই) রাত আটটার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ও টঙ্গী পশ্চিম থানা পুলিশের যৌথ অভিযানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হাজি মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের পুলিশের গাড়িতে তোলার সময় বস্তির কিছু বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হয়ে গাড়িটি ঘিরে ফেলার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আটক ব্যক্তিদের টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘মাদকবিরোধী অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে। আটকের পর অতিরিক্ত লোকজন জড়ো হয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করলে নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।’ তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন।

সানা/কেএমএএ/আপ্র/১৩/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই