গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

দিনাজপুর রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ০২:২৭ এএম ২০২৬
দিনাজপুর রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি
ছবি

ছবি সংগৃহীত

মকসেদুর রহমান সাহাজাদা, দিনাজপুর: দিনাজপুর তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে আধুনিকায়নের জন্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক মেশিনারিজ হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের রক্তদান কর্মসূচির উদ্যোগে এসব আধুনিক যন্ত্রপাতি প্রদান করা হয়।

সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল ১১টায় দিনাজপুর শহরের উপশহরে অবস্থিত তৈয়বা মজুমদার রক্তকেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব মেশিনারিজ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্তদান কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর।

অনুষ্ঠানে ডা. শাহানা জাফর আধুনিক যন্ত্রপাতিগুলোর সঠিক ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

হস্তান্তর করা আধুনিক যন্ত্রপাতির মধ্যে রয়েছে সেল সেপারেটরসহ রেফ্রিজারেটর সেন্ট্রিফিউজ মেশিন, চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রক্ত সংরক্ষণকারী রেফ্রিজারেটর, মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ব্লাড ডিপ ফ্রিজ ও প্রয়োজনীয় যন্ত্রাংশ। এসব মেশিনারিজের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

অনুষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জানান, তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে শিগগিরই থ্যালাসেমিয়া রোগীদের জন্য ১০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এ জন্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের এডহক কমিটির ভাইস চেয়ারম্যান একেএম আজাদ, সদস্য খালেকুজ্জামান বাবু, মো. মোকাররম হোসেন, মো. শাহিদুর ইসলাম শাহিন খান, অ্যাডভোকেট মোল্লা সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আবু বকর ছিদ্দীক, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আক্তার, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু এবং তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রের ইনচার্জ খন্দকার সাইফুল ইসলাম।
সানা/আপ্র/১৪/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্র...

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
২৮ জুলাই ২০২৬

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সিলেট নগরীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার...

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ
২৮ জুলাই ২০২৬

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটিতে ‘কুটিরশিল্প ও বা...

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলার শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে ছাত্রলীগের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই