গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে র‌্যাবের অভিযানে ৬০০ ট্যাপেন্টাডল জব্দ, আটক ১

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬ পিএম, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:৩৩ এএম ২০২৬
ঘোড়াঘাটে র‌্যাবের অভিযানে ৬০০ ট্যাপেন্টাডল জব্দ, আটক ১
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। এ ঘটনায় মাদক কারবারের অভিযোগে ইকবাল হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ইকবাল হোসেন ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের ইমান আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার নুরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইকবাল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইকবাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলেও জানিয়েছে সংস্থাটি।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। পরে আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের ঘোষিত কঠোর নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সানা/ডিসি/আপ্র/১৫/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই