গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাগেরহাটে পুলিশ পরিচয়ে গভীর রাতে হামলা, লুটপাটের অভিযোগ

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ০১:১৭ পিএম, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:০৫ এএম ২০২৬
বাগেরহাটে পুলিশ পরিচয়ে গভীর রাতে হামলা, লুটপাটের অভিযোগ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকায় গভীর রাতে পুলিশ পরিচয়ে একটি বসতবাড়িতে প্রবেশ করে হামলা, ভাঙচুর, মারধর এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ফরিদা বেগম বাগেরহাট সদর মডেল থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও পাঁচ থেকে সাতজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ১৩ জুলাই রাত আনুমানিক দেড়টার দিকে অভিযুক্তরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা বসতঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। এতে প্রায় আড়াই লাখ টাকার আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ অনুযায়ী, বাধা দিতে গেলে সোহাগ হাওলাদার নামে এক যুবককে মারধর করা হয়। একপর্যায়ে তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করা হয় এবং পরে তাকে একটি বাথরুমে আটকে রাখা হয়।

এজাহারে আরও বলা হয়েছে, হামলাকারীরা ট্রাংক ও আলমারি ভেঙে প্রায় ৯ ভরি ১০ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার এবং নগদ ১ লাখ ৩৭ হাজার টাকা নিয়ে যায়। লুট হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ অর্থের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ ৪৫ হাজার টাকা বলে দাবি করেছেন অভিযোগকারী।

ভুক্তভোগী পরিবারের দাবি, জান্নাতি বেগমের স্বামী মাইনুল ইসলাম খান আল-আমিন দীর্ঘদিন ধরে জার্মানিতে বসবাস করেন। পরিবারের কাছে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণালঙ্কার ও মূল্যবান গহনা রয়েছে—এ বিষয়টি স্থানীয়ভাবে পরিচিত ছিল। এ কারণেই পরিকল্পিতভাবে বাড়িটিকে টার্গেট করে গভীর রাতে পুলিশ পরিচয়ে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে তাদের অভিযোগ।

অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার আগের দিন ভুক্তভোগীর ছেলে ইয়াসিন ফকির ও তার এক বন্ধু র‌্যাবের হাতে আটক হন। ওই ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীরা এ হামলা চালিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া এলাকার অয়ন শেখ (৩০), শাওন শেখ (২৫), সাকিব শেখ (১৯), শিরিনা খাতুন (৪৫), আশিক (১৯) ও জাহাঙ্গীর শেখ (৫৮)।

ভুক্তভোগী ফরিদা বেগম বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/১৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই