গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজল, সম্পাদক বিমল

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১১ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:৪৭ এএম ২০২৬
খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজল, সম্পাদক বিমল
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে খুলনা সাংবাদিক ইউনিয়নের (নিবন্ধন নম্বর-১০০৮) দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ জুলাই) খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১১৮ জন ভোটারের মধ্যে ৭৯ জন সাংবাদিক ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশন ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে আনোয়ারুল ইসলাম কাজল, সহসভাপতি পদে শামিম আশরাফ শেলী ও গাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক পদে বিমল সাহা এবং দপ্তর সম্পাদক পদে মো. হেলাল মোল্লা নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় যুগ্ম সম্পাদক পদে এমএম মিন্টু, কোষাধ্যক্ষ পদে আল মাহমুদ প্রিন্স, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে রীতা রানী দাস এবং নির্বাহী সদস্য পদে দৈনিক *আজকের প্রত্যাশা*–এর খুলনা ব্যুরোর এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দিন বাহার ও তুফান গাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শেখ কামরুল আহসান। সদস্য ছিলেন সোহেল মাহমুদ ও দেবব্রত রায়। জেলা প্রশাসনের পর্যবেক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, তথ্য অধিদপ্তরের সহকারী পরিচালক রমজান হোসেন এবং খুলনা মহানগর পুলিশের প্রতিনিধি পুলিশ পরিদর্শক ইমাম মল্লিক উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান ও ফারুক আহমেদ, প্রেসক্লাবের সহসভাপতি মো. সোহরাব হোসেন ও মো. জাহিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ইউনিয়নের আহ্বায়ক রকিব উদ্দিন পান্নু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বেলাল হোসেন সজল, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক অমিয় কান্তি পাল, মো. আবুল বাশার, মো. সাহেব আলী, মল্লিক সুধাংশু, আসাদুজ্জামান খান রিয়াজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, সাবেক নির্বাহী সদস্য হুমায়ুন কবীর ও এসএম ফরিদ রানা, ইউনিয়নের নির্বাহী সদস্য বাপ্পী খান, মেহেদী মাসুদ খান, মো. মেহেদী হাসান, শেখ জাহিদুল ইসলাম, দৈনিক দিনকালের খুলনা ব্যুরোর প্রতিনিধি ফকির শহিদুল ইসলাম, বাংলাদেশ বেতারের খুলনা মহানগর প্রতিনিধি নূরুল আমিন নূরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৯/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই