গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে আধুনিক চর্মসেবা কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ২০:৪৭ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:৪৬ এএম ২০২৬
মেহেরপুরে আধুনিক চর্মসেবা কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এ খান শিল্টু: মেহেরপুরে আধুনিক প্রযুক্তিনির্ভর চর্ম ও ত্বক পরিচর্যা সেবা সম্প্রসারণের লক্ষ্যে বিশেষায়িত প্রতিষ্ঠান আমেরিকার লেজার অ্যান্ড স্কিন কেয়ার’ -এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে শহরের প্রাণকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান। তিনি ফিতা কেটে এবং উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রমের সূচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা এবং মেহেরপুর জেলা চিকিৎসক সমিতির সভাপতি ডা. আব্দুস সালাম। অতিথিরা প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং স্থানীয় মানুষের দোরগোড়ায় আধুনিক প্রযুক্তিনির্ভর চর্মরোগ চিকিৎসা পৌঁছে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান।

উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে চর্মরোগ ও ত্বক পরিচর্যা বিষয়ে মানুষের সচেতনতা বাড়ছে। এতদিন উন্নত চিকিৎসার জন্য মেহেরপুরের মানুষকে রাজধানীসহ বড় শহরগুলোতে যেতে হতো। নতুন এ প্রতিষ্ঠানের মাধ্যমে আধুনিক লেজার প্রযুক্তি ও মানসম্মত চর্মসেবা এখন স্থানীয় পর্যায়েই পাওয়া যাবে। এতে জেলার স্বাস্থ্যসেবার পরিধি ও মান আরো উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার এবং প্রতিষ্ঠানটির কর্ণধার তারেক মোহাম্মদ তাওফিকুল ইসলাম ও তারেক মোহাম্মদ তাওহিদুন ইসলাম। তারা উন্নত প্রযুক্তি, দক্ষ চিকিৎসাসেবা এবং সেবার গুণগত মান বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, মেহেরপুরবাসীর সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা খাতের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের আপ্যায়ন করা হয়।
সানা/আপ্র/১৯/৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই