গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীর হাজী মাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ-ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৩২ এএম ২০২৬
টঙ্গীর হাজী মাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ-ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে মাদক কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযান চালিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। বুধবার সকাল ১০টায় জিএমপির উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন। এ সময় ডেসকোর নির্বাহী প্রকৌশলী এ কে এম নাজিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে হাজী মাজার বস্তির বিভিন্ন অপরাধপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ এবং ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করা হয়। পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করেন।

অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, শুধু প্রচলিত আইনগত অভিযানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে মাদক কারবার ও অপরাধপ্রবণ এলাকাগুলোর বিদ্যুৎ, পানি, গ্যাস ও ইন্টারনেট সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “হাজী মাজার বস্তির মতো বড় পরিসরে প্রকাশ্যে মাদক সেবনের চিত্র দেশের অন্য কোথাও দেখা যায় না। এটি দীর্ঘদিন ধরে পুলিশের জন্য বড় উদ্বেগের বিষয় ছিল। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

জিএমপি জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
সানা/আপ্র/২২/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই