গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমপি আবু সুফিয়ান

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:৫১ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৩৫ এএম ২০২৬
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমপি আবু সুফিয়ান
ছবি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান -প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক: চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

গত ১৯ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ।

এর আগে সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে আবু সুফিয়ান মনোনীত হওয়ায় হাসপাতালসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রামবাসীর মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।

নবনিযুক্ত সভাপতিকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. একরাম হোসেন বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই মোহাম্মদ আবু সুফিয়ান জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছেন।

তিনি বলেন, তার উদ্যোগে জেনারেল হাসপাতালের আইসিইউতে ডায়ালাইসিস সেবা চালু হয়েছে। পাশাপাশি শূন্য পদে চিকিৎসক নিয়োগের মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবার পরিধি বেড়েছে। বর্তমানে হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে রোগীরা নিয়মিত চিকিৎসাসেবা পাচ্ছেন।

ডা. একরাম হোসেন আরো বলেন, হাসপাতালে রোগীদের জন্য বিনামূল্যে প্রায় সব ধরনের ওষুধ সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অধিকাংশই হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় স্বল্প খরচে করা সম্ভব হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ আবু সুফিয়ানের নেতৃত্বে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কার্যক্রম আরো গতিশীল হবে এবং সাধারণ মানুষ আরো উন্নত ও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাবেন।
সানা/আপ্র/২৩/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্র...

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
২৮ জুলাই ২০২৬

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সিলেট নগরীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার...

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ
২৮ জুলাই ২০২৬

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটিতে ‘কুটিরশিল্প ও বা...

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলার শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে ছাত্রলীগের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই