গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

প্রকাশিত: ১১:১৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:৩৭ এএম ২০২৬
পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি
ছবি

ছবি সংগৃহীত

আবারো মাঝারি শৈত্যপ্রবাহের কবলে শীতের জেলা পঞ্চগড়। টানা ছয়দিন ধরে তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এরমধ্যে টানা তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডও পঞ্চগড়ে। সকাল-সন্ধ্যা ঘনকুয়াশা আর হিমশীতল বাতাসে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৯ টায় সর্বনিম্ন (রাতের) তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়ায় আবহাওয়া অফিস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি। সর্বোচ্চ (দিনের) তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ০ ডিগ্রি।

টানা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের ফলে দিনভর কুয়াশাচ্ছন্ন থাকছে আকাশ। দুপুরের দিকে কিছু সময়ের জন্য সূর্যের মুখ দেখা গেলেও তাপ ছড়ানোর আগেই আবারও কুয়াশার চাদরে ঢেকে যায় এলাকা। দিনভর হালকা কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাস থাকে। রাতেও বৃষ্টির মতো টিপটিপ করে কুয়াশা ঝরেছে। সকাল ১১টা পর্যন্ত সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সন্ধ্যার পর ফাঁকা হয়ে যায় জনবহুল এলাকা। কনকনে শীতে চরম দুর্ভোগ দেখা দেয় খেটে খাওয়ার মানুষের মধ্যে।

জেলা শহরের ধাক্কামারা রেলস্টেশন এলাকার ইজিবাইকচালক আজিজুর রহমান বলেন, শীতে প্রতিবছর আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। এই ঠান্ডায় কেউ রিকশা-ভ্যানে উঠতে চায় না। সারাদিন তিন থেকে চারশ টাকাও আয় হয় না। আমরা পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে আছি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, টানা ছয়দিন ধরে তেতুলিয়া ও আশপাশের এলাকা দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। রোববার সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শনিবার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ এর মধ্যে থাকলে ওই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায় বলে জানান তিনি।।

এসি/আপ্র/১১/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম
১৯ মে ২০২৬

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাত চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাতটি ঘরে ভাঙচুর ও নারী-শিশুসহ পাঁচজনকে কুপ...

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
১৯ মে ২০২৬

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটন...

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার
১৯ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার

‎এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জুলা...

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি
১৯ মে ২০২৬

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি

বাগেরহাটের রামপালে দলিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে