গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ২০:৩৪ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:২৯ এএম ২০২৬
মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে বাদ্যযন্ত্রের তালে তালে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, কুষ্টিয়া সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সম্পাদক কাজী রুহুল আমিন, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, বন কর্মকর্তা এইচ টি হামিম, জেলা জাসাসের আহ্বায়ক বাকা বিল্লাহসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

বক্তারা দেশব্যাপী বনায়ন কর্মসূচি সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিকল্পিত বনায়নের মাধ্যমে একটি সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সানা/কেএমএএ/আপ্র/২৩/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই