গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

মাদক সেবনকারীদের নির্যাতনের অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪১ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:৫৫ এএম ২০২৬
মাদক সেবনকারীদের নির্যাতনের অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ দাবি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কাটাবুনিয়া এলাকায় মাদক সেবনকারীদের নির্যাতনের অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এক ভুক্তভোগী। এ দাবিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন কাটাবুনিয়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিম খান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল হাকিম খান অভিযোগ করেন, গত ২ জুলাই বিকেলে মোড়েলগঞ্জ উপজেলার কে কে পোলেরহাট মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় তাসলিমা বেগমের ছেলে মাহিম মাদক সেবন করছিলেন। বিষয়টি দেখে তার মাদ্রাসাপড়ুয়া ছেলে আব্দুল নয়ন খান প্রতিবাদ করলে মাহিম ও তার সহযোগীরা নয়নের ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। তিনি বলেন, হামলায় আহত হওয়ায় পোলেরহাট আলহাজারিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী আব্দুল নয়ন খান অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কে কে পোলেরহাট বাজার এলাকায় মুন্না খানের নেতৃত্বে মারুফ শিকদার, মাহিম খান, শান্ত শেখসহ ২০ থেকে ৩০ জনের একটি দল আবারও তার ওপর হামলা চালায়।

আব্দুল হাকিম খানের অভিযোগ, ঘটনার পর প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে মাহিমের মা তাসলিমা বেগম বাদী হয়ে ৪ জুলাই মোড়েলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তার চাচাতো ভাই কামাল খান, ছেলে আব্দুল নয়ন খান এবং প্রতিবেশী আব্দুল কালামকে আসামি করা হয়েছে। তিনি দাবি করেন, মামলাটি ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, তাসলিমা বেগম ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তুলে গত ১১ জুলাই কাটাবুনিয়া গ্রামে শত শত নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ভুক্তভোগী আব্দুল হাকিম খান দাবি করেন, এলাকায় মাদক সেবন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সানা/কেএমএএ/আপ্র/২৩/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্র...

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
২৮ জুলাই ২০২৬

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সিলেট নগরীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার...

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ
২৮ জুলাই ২০২৬

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটিতে ‘কুটিরশিল্প ও বা...

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলার শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে ছাত্রলীগের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই