গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গাংনীতে র‌্যাবের অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট আটক

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:৫৫ এএম ২০২৬
গাংনীতে র‌্যাবের অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট আটক
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আরিফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন, চারটি সিমকার্ড ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নওপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় আরিফুল ইসলামের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন, চারটি সিমকার্ড এবং নগদ এক হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, আরিফুল ইসলাম বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ‘ওয়ান এক্স বেট’, ‘ওয়ান এক্স পার্টনারস’ এবং ‘মেইলবেট’ প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রলোভনমূলক প্রচারণা ও রেফারেল লিংক ছড়িয়ে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় অংশ নিতে উৎসাহিত করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে গাংনী থানায় **জুয়া প্রতিরোধ আইন, ২০২৬**-এর ১৬, ১৭, ১৯(১) ও ২৫ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সানা/কেএমএএ/আপ্র/২৩/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরল এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরল এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই