গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে নিয়ে চমেকের পথে অ্যাম্বুলেন্স

জেলা প্রতিনিধি, কক্সবাজার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশিত: ১২:২৫ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৮:১০ এএম ২০২৬
টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে নিয়ে চমেকের পথে অ্যাম্বুলেন্স
ছবি

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বাড়ির উঠানে খেলার সময় মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি এখনো বেঁচে আছে। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বজনরা। শিশুটির চাচা শওকত সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১১ জানুয়ারি) সকালে উঠোনে খেলার সময় শিশুটি মাথায় গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ শিশুটির চাচা শওকত জানান, শিশুটিকে নিয়ে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন। তাদের অ্যাম্বুলেন্সটি চকরিয়া পার হয়েছে। শিশুটি এখনো বেঁচে আছে। আর এক-দেড় ঘণ্টার মধ্যে তারা হাসপাতালে পৌঁছাবেন।

গত চারদিন ধরে টেকনাফের হোয়াইক্যংয়ের ওপারে রাখাইন সীমান্তে ব্যাপক হারে গোলাগুলি ও বোমা বিস্ফোরণ হচ্ছে। সেখান থেকে ছোড়া গুলিতে তানজিনা আফরান নামে ওই শিশুর মাথায় গুলি লাগে।

শিশুটি টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের মেয়ে। সে হোয়াইক্যং লম্বাবিলের হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

এসি/আপ্র/১১/০১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই