গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পুকুরে গোসল করতে নেমে খুলনায় স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৪২ এএম ২০২৬
পুকুরে গোসল করতে নেমে খুলনায় স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
ছবি

নিহত স্কুলশিক্ষার্থী শাহেদ মাহমুদ -প্রতিনিধির পাঠানো ছবি

খুলনা নগরীতে পুকুরে গোসল করতে নেমে শাহেদ মাহমুদ (৮) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সিএন্ডবি কলোনির দারুস সালাম জামে মসজিদসংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহেদ মাহমুদ খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আব্দুর রহমান একজন ব্যবসায়ী এবং মা লাবনী আক্তার একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। পরিবারটি নগরীর সিএন্ডবি কলোনিতে বসবাস করে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় শাহেদ তার বাবাকে গোসল করতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। পরে পুকুরে গোসল করতে নেমে একপর্যায়ে পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ সে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে পুকুরের পানিতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ মণ্ডল জানান, শাহেদ সাঁতার জানত বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে কীভাবে সে পানিতে তলিয়ে গেল, তা নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

হঠাৎ এ দুর্ঘটনায় পরিবার, স্বজন এবং সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কোমলমতি এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায়ও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
সানা/আপ্র/২৪/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই