গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিনাজপুর ট্যাক্সেস বার নির্বাচনে বুলবুল-শাফায়েত-জুয়েল পরিষদের নিরঙ্কুশ জয়

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ০১:০১ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৫৭ এএম ২০২৬
দিনাজপুর ট্যাক্সেস বার নির্বাচনে বুলবুল-শাফায়েত-জুয়েল পরিষদের নিরঙ্কুশ জয়
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এ বুলবুল-শাফায়েত-জুয়েল পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান বুলবুল প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে তাঁদের পরিষদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।

শনিবার (২৫ জুলাই) দিনাজপুর আঞ্চলিক কর কমিশনারের কার্যালয়ে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০৭ জন ভোটারের মধ্যে ৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান বুলবুল ৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আতিকুর রহমান বাবু পান ২৫ ভোট।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী না থাকায় সহসভাপতি পদে সুব্রত মজুমদার ডলার ও অ্যাডভোকেট আবু সাঈদ বাবু, সাধারণ সম্পাদক পদে মোল্লা মোহাম্মদ শাফায়েত হোসেন, সহসাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আবু তাহের সরকার এবং কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মো. মাহমুদুল ইসলাম (জুয়েল) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে মো. মুনতাসির আজিজ (উপল) ও অ্যাডভোকেট মো. মইনুল হোসেন (মামুন) ৮৬টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া অ্যাডভোকেট মো. জাকারিয়া হোসেন ৮১ ভোট, প্রণয় এম. রোজারিও ৭৭ ভোট এবং মো. আব্দুল মতিন ৭৭ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে অ্যাডভোকেট সেরাজুল সালেকিন ২৭ ভোট এবং অ্যাডভোকেট হুমায়ুন কবির শাহ ২১ ভোট পেয়ে পরাজিত হন।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। বিজয়ী পরিষদের নেতারা আইনজীবীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করা এবং সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সানা/আপ্র/২৭/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই