গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ১০:৪২ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:২৬ এএম ২০২৬
বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

বাগেরহাট জেলার দখল হওয়া খালগুলো অবিলম্বে দখলমুক্ত, পুনরুদ্ধার এবং জনস্বার্থে ব্যবহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবেশবাদী সংগঠন **এক্টিভিস্টা**। একই সঙ্গে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রোববার (২৬ জুলাই) বিকেলে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এক্টিভিস্টার সদস্য শেখ ইমরান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ উপকূলীয় জেলা বাগেরহাটে প্রায় ৫৪৭টি খাল রয়েছে। একসময় এসব খাল কৃষি সেচ, বর্ষার অতিরিক্ত পানি নিষ্কাশন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নৌ-যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে অধিকাংশ খাল প্রভাবশালী মহলের অবৈধ দখলের শিকার। কোথাও মাছের ঘের নির্মাণ, কোথাও স্থায়ী স্থাপনা গড়ে তোলা, আবার কোথাও খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ করে দেওয়ায় পরিবেশ, কৃষি ও জলজ বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, বাগেরহাট পৌরসভার বাদিয়ার খাল, লিয়ার খাল, পুটিমারি খালসহ ষাটগম্বুজ ও ডেমা ইউনিয়নের শতাধিক খাল বর্তমানে দখল ও ভরাটের কারণে অস্তিত্ব সংকটে রয়েছে। সরকারের চলমান খাল পুনঃখনন কার্যক্রমকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শুধু পুনঃখনন নয়, সরকারি রেকর্ডভুক্ত খালগুলো দখলমুক্ত করাও জরুরি। অন্যথায় পুনঃখননের সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারবে না।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, খাল পুনরুদ্ধার করা গেলে কৃষিতে সেচ সুবিধা বাড়বে, জলাবদ্ধতা কমবে, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, জীববৈচিত্র্য সংরক্ষণ হবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

বক্তারা অভিযোগ করেন, খাল রক্ষার দাবিতে দীর্ঘদিন ধরে স্বাক্ষর সংগ্রহ, স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তারা প্রশাসনের প্রতি অবিলম্বে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সরকারি খাল পুনরুদ্ধার এবং জনসাধারণের ব্যবহারের জন্য খালগুলো উন্মুক্ত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়, দাবিগুলো বাস্তবায়নে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে আগামী ২৭ ও ২৮ জুলাই বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান সড়কে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে এক্টিভিস্টার সদস্য মাহফুজ মাঝি, সুমিত ভট্টাচার্য, রবিউল শেখ, আবু হুরায়রা শেখ, আবিদা ইসরাত জয়া, সীমা খাতুন, ছাব্বির শেখ, শান্তা খাতুন, সুমাইয়া ইসলাম মিম, অমিত শীলসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৭/৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই