গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার, আরেকজন আহত

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৯ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:১৫ এএম ২০২৬
খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার, আরেকজন আহত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

খুলনা মহানগরীতে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিনে নগরের অন্য এলাকায় আরেক যুবককে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। পরপর এসব ঘটনায় নগরজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যার কিছুক্ষণ আগে নগরীর আড়ংঘাটা থানার রেলস্টেশনসংলগ্ন এলাকা থেকে ইমন (২১) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ইমন আড়ংঘাটা থানার বাসিন্দা সোবহান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ রেলস্টেশনের সামনে গিয়ে ইমনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর সেখানে ফেলে রেখে যায়।

তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি আশপাশের তথ্য-উপাত্ত ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

এদিকে একই দিন দুপুরে নগরীর লবণচরা এলাকায় আরিফ সিকদার (২৪) নামের এক যুবককে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা দেড়টার দিকে নগরীর লবণচরা এলাকার রূপসা রিভারভিউ ইকোপার্ক এলাকায় আরিফের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে গুলি করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হামলার কারণ বা জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এর আগে রোববার (২৬ জুলাই) নগরীর শেখপাড়া এলাকার খলিল চেম্বারের পাশের একটি ভবনের চতুর্থ তলার টিনশেড কক্ষ থেকে মতি (৫০) নামের এক টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

একদিনের ব্যবধানে একাধিক হত্যাকাণ্ড, গুলিবর্ষণ ও হামলার ঘটনায় খুলনা মহানগরীর সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নগরবাসীর দাবি, এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
সানা/আপ্র/২৭/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্র...

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
২৮ জুলাই ২০২৬

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সিলেট নগরীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার...

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ
২৮ জুলাই ২০২৬

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটিতে ‘কুটিরশিল্প ও বা...

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলার শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে ছাত্রলীগের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই