গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

আইনজীবী শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫১ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:১৫ এএম ২০২৬
আইনজীবী শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
ছবি

ফাইল ছবি

বাগেরহাটের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় ৫০ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি আধুনিক ছোরাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৫ জুলাই দিবাগত রাতে আদালতের কার্যক্রম শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সদর উপজেলার হাড়িখালী এলাকার তেতুলতলা মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় হত্যা মামলা দায়েরের পর জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ দল তদন্ত শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার পিসি ডেমা এলাকা থেকে প্রধান আসামি শেখ মুরাদ (৪১), আবু তাহের দীপ ওরফে দিপু (২৯), মো. হাফিজুর রহমান (৪৮) এবং শিপন শেখ (২৮)-কে গ্রেফতার করা হয়। অভিযানের সময় প্রধান আসামি শেখ মুরাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি আধুনিক ছোরা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, গ্রেফতার ব্যক্তিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য, ঘটনার নেপথ্যের কারণ এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের আশা করছে পুলিশ।

তিনি আরো জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান চলছে।
সানা/আপ্র/২৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্র...

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
২৮ জুলাই ২০২৬

ফুটবল খেলার বিরোধে সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সিলেট নগরীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার...

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ
২৮ জুলাই ২০২৬

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটিতে ‘কুটিরশিল্প ও বা...

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার
২৮ জুলাই ২০২৬

রাবিতে হামলার শিকার দুই শিক্ষার্থী এবার গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলার শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে ছাত্রলীগের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই