গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, বিতরণ ঋণ ও প্রণোদনা

জেলা প্রতিনিধি, রংপুর

জেলা প্রতিনিধি, রংপুর

প্রকাশিত: ০২:১৫ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:৫৩ এএম ২০২৬
রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, বিতরণ ঋণ ও প্রণোদনা
ছবি

ছবি সংগৃহীত

মো. নুর জামাল হক: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রংপুর বিভাগীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন এলাকার সুফলভোগীদের মধ্যে গাছের চারা, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণের চেক এবং কিশোরীদের জন্য প্রণোদনার চেক বিতরণ করা হয়। 

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধন ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশীদ চৌধুরী।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এবং বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ সুফলভোগীরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, পল্লী অঞ্চলের টেকসই উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা বিকাশ এবং কৃষির আধুনিকায়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরো শক্তিশালী হবে এবং মানুষের জীবনমান উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে অতিথিরা নির্বাচিত সুফলভোগীদের হাতে গাছের চারা, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণের চেক এবং কিশোরীদের জন্য প্রণোদনার চেক তুলে দেন। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের কর্মসূচি গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সানা/আপ্র/২৮/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই