গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:০৮ এএম ২০২৬
শ্রীপুরে সাড়ে ১৪ হাজার ইয়াবাসহ কথিত ‘মাদকসম্রাট’ গ্রেফতার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ৫৩ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার প্রশিকা মোড়ের দক্ষিণ পাশে সাইজুদ্দিনের মালিকানাধীন পাঁচতলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তি উপজেলার মুলাইদ গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

শ্রীপুর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল)-এর নেতৃত্বে একটি দল ওই ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম, পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা, উপপরিদর্শক মো. আব্দুল জলিল মণ্ডল ও উপপরিদর্শক আব্দুল আজিজসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে ফ্ল্যাটের উত্তর-পূর্ব পাশের শয়নকক্ষ তল্লাশি করা হয়। এ সময় একটি কালো রঙের কাঁধের ব্যাগ থেকে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৫৩ হাজার ৩০০ টাকা জব্দ করে পুলিশ।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বলেন, শ্রীপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে একটি বাসা ভাড়া নিয়ে সেখানে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সানা/আপ্র/২৮/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই