গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

সাগর দেখানোর কথা বলে শিশুকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১৩ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ২২:২২ এএম ২০২৬
সাগর দেখানোর কথা বলে শিশুকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড
ছবি

ছবি সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে এক দশক আগে সাত বছরের শিশু মাহফুজকে সাগর দেখানোর কথা বলে নিয়ে গিয়ে হত্যার মামলায় তার খালু মো. আল আমিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মরদেহ গুমের অভিযোগে তাঁকে সাত বছরের কারাদণ্ড ও পৃথক অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মো. আল আমিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আল আমিনের বয়স ৪৪ বছর। তাঁর বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা গ্রামে। তিনি চট্টগ্রামের হালিশহরের এ ব্লক বাসস্ট্যান্ড এলাকার আজিজ মিয়ার কলোনিতে ভাড়া থাকতেন এবং রিকশা চালাতেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এইচ এস আবুল হাসান জানান, মাহফুজ হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আল আমিনকে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। এছাড়া মরদেহ গুমের অভিযোগে তাঁকে সাত বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের হালিশহর থানার পূর্ব সুন্দরীপাড়া এলাকায় সাত বছরের শিশু মাহফুজকে হত্যা করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় একটি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মাহফুজের বাবা মাহবুব পেশায় রাজমিস্ত্রি এবং মা সীমা আক্তার পোশাকশ্রমিক। আসামি আল আমিন ছিলেন সীমা আক্তারের ছোট বোনের স্বামী।

মামলার অভিযোগে বলা হয়, আল আমিন মাদক সেবন করে স্ত্রীকে নির্যাতন করতেন। এ নিয়ে পারিবারিক সালিশ হওয়ায় মাহবুব ও সীমার ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি। এছাড়া মাহবুবের কাছ থেকে নেওয়া সাড়ে তিন হাজার টাকা ফেরত চাওয়া নিয়ে হত্যাকাণ্ডের প্রায় ২০ দিন আগে আল আমিনের সঙ্গে তাঁর হাতাহাতিও হয়েছিল।

ঘটনার দিন সকালে মাহবুব ও সীমা কাজে চলে যান। মাহফুজ স্থানীয় একটি মাদ্রাসায় পড়তে যায়। কিন্তু বিকেল পর্যন্ত সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে স্থানীয়রা হালিশহর এ ব্লক বাসস্ট্যান্ড এলাকার বাসায় আল আমিনকে দেখতে পান। মাহফুজের বিষয়ে জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আল আমিন হত্যার কথা স্বীকার করেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, মাদ্রাসা থেকে সাগর দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে মাহফুজকে নিজের রিকশায় তুলে নেন তিনি।

পরে নগরের গলাচিপা পাড়ার টোল রোডসংলগ্ন সাগরপাড়ে নিয়ে গিয়ে গামছা দিয়ে গলায় পেঁচিয়ে মাহফুজকে হত্যা করেন। এরপর মরদেহ পাশের একটি খালে কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন। ওই দিন সন্ধ্যায় পুলিশ খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় মাহফুজের বাবা মাহবুব হালিশহর থানায় হত্যা মামলা করেন। ২০১৭ সালের ২৭ এপ্রিল আল আমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে প্রায় ১০ বছর পর মঙ্গলবার এ রায় ঘোষণা করেন আদালত।
সানা/ডিসি/আপ্র/২৮/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঠাকুরগাঁওয়ে ভূমি আইন উপেক্ষা করে জমি রেজিস্ট্রির অভিযোগ
২৮ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভূমি আইন উপেক্ষা করে জমি রেজিস্ট্রির অভিযোগ

বিশাল রহমান: ভূমি আইন ও সরকারি বিধিমালা উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের খড়...

প্রবাসে পরিবার, ঘরে মিলল নিঃসঙ্গ বৃদ্ধের গলিত লাশ
২৮ জুলাই ২০২৬

প্রবাসে পরিবার, ঘরে মিলল নিঃসঙ্গ বৃদ্ধের গলিত লাশ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: স্ত্রী ও তিন ছেলে সবাই থাকেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। চট্টগ্রামের...

রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় তদন্ত কমিটি, ক্ষোভ
২৮ জুলাই ২০২৬

রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় তদন্ত কমিটি, ক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ব...

শিক্ষার্থীকে মারধরের অভিযোগে এমপির বাড়িতে হামলা
২৮ জুলাই ২০২৬

শিক্ষার্থীকে মারধরের অভিযোগে এমপির বাড়িতে হামলা

যশোরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে এক মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই