গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘নিশি রাতে পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

জেলা প্রতিনিধি, নরসিংদী

জেলা প্রতিনিধি, নরসিংদী

প্রকাশিত: ১৫:৫৯ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:২০ এএম ২০২৬
‘নিশি রাতে পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’
ছবি

অভিযুক্ত বিএনপি নেতা আশরাফ উদ্দিন আকন্দ

নরসিংদীর শিবপুরে এক নারীকে ‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে’—এমন প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে শিবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দের বিরুদ্ধে। অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত নেতা অভিযোগটি অস্বীকার করেছেন।

ভিডিও বার্তায় ওই নারী অভিযোগ করেন, আশরাফ উদ্দিন আকন্দ তাকে গভীর রাতে পুকুরপাড়ে দেখা করতে বলেন এবং এর বিনিময়ে একটি ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দেন। তিনি আরো দাবি করেন, এর আগেও গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অভিযোগ অস্বীকার করে আশরাফ উদ্দিন আকন্দ বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, প্রায় পাঁচ মাস আগে তার পা ভেঙে যাওয়ায় তিনি এখনো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। তাই রাতের বেলায় কোথাও গিয়ে কারো সঙ্গে দেখা করার প্রশ্নই ওঠে না।

তিনি আরো বলেন, অভিযোগকারী নারী ঈদের সময় তার কাছে কাপড় ও চালের স্লিপ চেয়েছিলেন। তা দিতে না পারার পর থেকেই তার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে।

শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছেন। তার জানা মতে, আশরাফ উদ্দিন আকন্দের এমন ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার সম্ভাবনা কম। তিনি জানান, অভিযুক্ত নেতা দীর্ঘদিন ধরে পায়ের আঘাতের কারণে বাসায় অবস্থান করছেন।

জাকির হোসেন আরো বলেন, শিবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম এখনো শুরুই হয়নি। তাই এ ধরনের প্রস্তাবের বিষয়টি প্রশ্নের জন্ম দেয়। তবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয়ভাবে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এসি/আপ্র/২৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই