গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সীমান্তে বিজিবির অভিযানে ইস্কাপ সিরাপ ও গরু জব্দ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪২ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ০০:২৯ এএম ২০২৬
সীমান্তে বিজিবির অভিযানে ইস্কাপ সিরাপ ও গরু জব্দ
ছবি

ছবি প্রতিনিধি

এম ডি নজরুল ইসলাম, লালমনিরহাট: লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাপ সিরাপ ও তিনটি ভারতীয় গরু জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। বুধবার (২৯ জুলাই) ১৫ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালারহাট ও দিঘলটারী বিওপির টহল দল পৃথকভাবে অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুলাই রাত ৩টা ২০ মিনিটে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালাটারী এলাকায় বালারহাট বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।

আগে একই দিন সকাল ৮টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দিঘলটারী এলাকায় অভিযান চালায় দিঘলটারী বিওপির টহল দল। এ সময় কয়েকজন চোরাকারবারি ভারতীয় সীমান্ত এলাকা থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনটি ভারতীয় গরু জব্দ করা হয়।

১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দ করা ৫০ বোতল ইস্কাপ সিরাপের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা এবং তিনটি গরুর মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের সিজার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, এসব চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদকপাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তের সব ধরনের অপরাধ কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সানা/কেএমএএ/আপ্র/২৯/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরল এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরল এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই