গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ২০:৫৫ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:০৯ এএম ২০২৬
খুলনা সাংবাদিক ইউনিয়নের সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার
ছবি

ছবি প্রতিনিধি

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে খুলনা সাংবাদিক ইউনিয়নকে নতুন আঙ্গিকে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে সংগঠনের নির্বাহী কমিটির প্রথম সভায়।

গত সোমবার (২৭ জুলাই) বেলা ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নির্বাহী কমিটির সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় বক্তব্য দেন ইউনিয়নের সহসভাপতি শামিম আশরাফ শেলী ও গাজী মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক এমএম মিন্টু, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, দপ্তর সম্পাদক মো. হেলাল মোল্লা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক রীতা রানী দাস এবং নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দীন বাহার ও তুফান গাইন।

সভায় খুলনা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করা, সদস্যদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং সংগঠনকে আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপ দেওয়ার লক্ষ্যে বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য সভায় পাঁচটি উপকমিটি গঠন করা হয়েছে। এসব উপকমিটি নির্ধারিত দায়িত্ব অনুযায়ী সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নে কাজ করবে।

সানা/কেএমএএ/আপ্র/২৯/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই