গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মেনু

ইজারার বাইরে বালু উত্তোলন ও জুলাইযোদ্ধাদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:২১ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৩৬ এএম ২০২৬
ইজারার বাইরে বালু উত্তোলন ও জুলাইযোদ্ধাদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ আরিফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরের বালুমহলের ইজারাকৃত অঞ্চলের বাইরে বালু উত্তোলন ও মজুদকরণে সম্পৃক্ত পতিত আওয়ামী স্বৈরাচার সরকারের দোসর আজিম নগর ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি আলী আকবর খান ও সহ-সভাপতি আকিবুল খান গংদের বিচারের দাবিতে ২৪-এর গণঅভ্যুত্থানে আহত গেজেট প্রাপ্ত জুলাই যুদ্ধাদের প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হরিরামপুর উপজেলার সাধারণ জনগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত গেজেটপ্রাপ্ত জুলাইযোদ্ধাদের সমন্বয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আহত জুলাইযোদ্ধা ও ছাত্রনেতা মেহেরাব হোসেন মানববন্ধনে অংশ নিয়ে বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী সরকারের দোসররা যেইভাবে ছাত্র-জনতার উপর আক্রমণ করে আন্দোলন ব্যার্থ করতে মারমুখী ভূমিকা পালন করেছিল। আন্দোলনে হামলাকারী বিগত ২৪ পরবর্তী সেই একই শক্তি দীর্ঘদিন ধরে আইনের আওতার বাইরে থেকে এখন পর্যন্ত নিরীহ সাধারণ জনগণ ও ছাত্র জনতাকে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে বর্তমান সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, তাদের এখনো কেন আইনের আওতায় আনা হলো না। তাদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু  বিচারের জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন ২৪-এর যুদ্ধাহত সর্বোচ্চ গেজেটপ্রাপ্ত জুলাইযোদ্ধা আরমান হোসেন ও সাদিকুল ইসলাম রাব্বি এবং বয়রা ইউনিয়ন যুবদলের সভাপতি ও হরিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য  মোঃ শরিফুল ইসলাম শফিক।

কেএমএএ/আপ্র/৩০.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপে যুক্ত হবে এক কোটি ৬০ লাখ শিক্ষার্থী
৩০ জুলাই ২০২৬

প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপে যুক্ত হবে এক কোটি ৬০ লাখ শিক্ষার্থী

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: দেশব্যাপী আয়োজন হতে যাওয়া প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টে প্রায়...

জলাবদ্ধতামুক্ত নগর গড়তে খাল সচল রাখা জরুরি: মেয়র
৩০ জুলাই ২০২৬

জলাবদ্ধতামুক্ত নগর গড়তে খাল সচল রাখা জরুরি: মেয়র

চট্টগ্রাম মহানগরীকে জলাবদ্ধতামুক্ত করতে খালগুলোর স্বাভাবিক পানি প্রবাহ সচল রাখা অত্যন্ত জরুরি বলে মন...

তারাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি সম্পন্ন
৩০ জুলাই ২০২৬

তারাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি সম্পন্ন

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যু...

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটি অনুমোদনের দাবি মেহেরপুরে
৩০ জুলাই ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটি অনুমোদনের দাবি মেহেরপুরে

এস এ খান শিল্টু: বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পর মেহেরপুর জেলা ছাত্রলীগের ১০১ সদস্যের কমিটি অনুম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে