গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইজারার বাইরে বালু উত্তোলন বন্ধের দাবিতে হরিরামপুরে মানববন্ধন

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

প্রকাশিত: ১৯:৪১ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:৩৮ এএম ২০২৬
ইজারার বাইরে বালু উত্তোলন বন্ধের দাবিতে হরিরামপুরে মানববন্ধন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মো. আরিফুল ইসলাম: মানিকগঞ্জের হরিরামপুরে বালুমহালের ইজারাকৃত এলাকার বাইরে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদকরণের অভিযোগ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হরিরামপুর উপজেলার সাধারণ জনগণ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হরিরামপুর উপজেলার বালুমহালের ইজারাকৃত অঞ্চলের বাইরে বালু উত্তোলন ও মজুদকরণের সঙ্গে আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর খান এবং সহসভাপতি আকিবুল খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত জুলাই যোদ্ধা ও মানিকগঞ্জ জেলা ছাত্রনেতা মেহেরাব হোসেন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসররা ছাত্র-জনতার আন্দোলন দমাতে হামলা চালিয়েছিল। আন্দোলনে হামলাকারী সেই একই শক্তি এখনো আইনের আওতার বাইরে থেকে সাধারণ মানুষ ও ছাত্র-জনতার ওপর জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা গণঅভ্যুত্থানের সময় হামলা ও সহিংসতার সঙ্গে জড়িত ছিল, তাদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত সর্বোচ্চ গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আরমান হোসেন ও সাদিকুল ইসলাম রাব্বি এবং বয়রা ইউনিয়ন যুবদলের সভাপতি ও হরিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শরিফুল ইসলাম শফিক বক্তব্য দেন।

বক্তারা অবৈধ বালু উত্তোলন বন্ধ, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সানা/আপ্র/৩০/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই