গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটি অনুমোদনের দাবি মেহেরপুরে

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ১৯:৪৮ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৪৩ এএম ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটি অনুমোদনের দাবি মেহেরপুরে
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এ খান শিল্টু: বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পর মেহেরপুর জেলা ছাত্রলীগের ১০১ সদস্যের কমিটি অনুমোদনের দাবি করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে এ কমিটি অনুমোদনের দাবি করা হয়।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ২৩ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। সংগঠনটির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের কথা জানানো হয়েছিল।

সংশ্লিষ্ট পত্র অনুযায়ী, মেহেরপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে মাসুদ রানাকে সভাপতি এবং শোভন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে ৩৭ জন সহসভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১০ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবেও বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে।

কমিটিতে সহসভাপতি হিসেবে সায়েম খন্দকার, মুস্তাফিজুর রহমান, এস এম আল রাতুল, মানিক ফরাজী, মুজিবুল হক মানিক, আশিকুজ্জামান সবুজ, বুলবুল আহমেদ সাগর, সাইফুর রহমান শিপ্লব, মবিনুর রহমান তন্ময়, শিপন খান, মাবুদ সেখ, তুহিন আলী, সবুজ আহমেদ, সৌরভ হোসেন, মুস্তাফিজুর রহমান ইমরান, তামিম খান, তরিকুল ইসলাম দীপু, এজাজ আহমেদ বিশ্বাস, সাগর জোয়ারদার, সবুজ হোসেন, এজাজ আহমেদ চঞ্চল, তুষার আহমেদ, সাজিদ আহমেদ, সাম্যে, মুশফিকুর রহমান শিপন, তারুণ্য ইসলাম, ইশরাক হোসেন আবির, সম্রাট শাহজাহান, রাগিব আহমেদ বাঁধন, রাজন আলী, তানভীর হাসান শিশির জয়, শাহারুল ইসলাম, সাকিব আহমেদ, নয়ন আহমেদ, শাকিল আহমেদ, আবু রায়হান সৌমিক, তাওসিফ আহমেদ তুহিন ও রেজাউল ইসলাম বাঁধনের নাম রয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জয় আহমেদ খান, সাকিবুর রহমান প্রতীক, ইব্রাহিম রহমান ইবু, আবির হামজা, সাইফ রহমান জয়, শান্ত ইসলাম, সাহাবুব ইসলাম নয়ন, অংকুর ও আশিক মাহমুদের নাম উল্লেখ করা হয়েছে।

সাংগঠনিক সম্পাদক হিসেবে বাঁধন খান, সাব্বির হোসেন, আলিফ রেহমান, সাগর হোসেন, ইব্রাহিম মিয়া, আল আশিকুর আদনান তায়েমুর, আনিকা, মকবুল হোসেন, ইমতিয়াজ ইমন ও রাজ হোসেন সাব্বিরকে রাখা হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে সজিব হোসেন, জান্নাত আহমেদ, তুহিন হোসেন, হুসাইন রহমান, আশিক, বাপ্পি মিয়া, আদনান সামি, আহমেদ সজীব, দীপ্ত আহমেদ দ্বীপ, এজাজ খান, মানিক, মুস্তাফিজ বিশ্বাস, রাতুল খান, সাইফ জামান জয়, সাগর আলী, সবুজ আহমেদ, সবুজ শেখ, সৌরভ খান, তানভীর হাসান জয়, আবির হাসান, আমিনুল ইসলাম, আষিক রহমান, শাকিল আহমেদ, শিহাব ইসলাম, নয়ন আহমেদ, সাব্বির হোসেন, তাসিফ আহমেদ তুহিনসহ অন্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কমিটি অনুমোদনের বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সানা/আপ্র/৩০/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই