গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তারাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি সম্পন্ন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:৩২ এএম ২০২৬
তারাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি সম্পন্ন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন।

সভায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর যোদ্ধারা উপস্থিত ছিলেন। তারা আন্দোলনের দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরতে প্রশাসন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় আগামী ৫ আগস্টের কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্ব বণ্টন এবং সার্বিক পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, এমপি প্রতিনিধি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কাজ্জিসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দিবসটি যথাযথভাবে পালনে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করবেন বলে তারা আশ্বাস দেন।
সানা/আপ্র/৩০/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই