গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০২:৪০ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:১৯ এএম ২০২৬
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়েছে চট্টগ্রামের বেসরকারি পার্কভিউ হাসপাতাল লিমিটেড।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে অবস্থিত হাসপাতালের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে পল্লী চিকিৎসকদের বিভিন্ন জরুরি স্বাস্থ্যসেবা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম এম আলম সাদী, ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. তানজিলা তাবিব চৌধুরী, ইমার্জেন্সি অ্যান্ড অ্যাক্সিডেন্ট বিভাগের ইনচার্জ ডা. এনামুল কবির তানভীর এবং সিনিয়র স্টাফ নার্স মেহেদী হাসান মুরাদ ও শ্রাবন্তী দে।

প্রশিক্ষণে বুকে ব্যথা, হৃদরোগজনিত সমস্যা, রক্ত পরিসঞ্চালন, সাধারণ রোগের ওষুধ ব্যবহারের নিয়ম, নেবুলাইজার, ইনহেলার ও অক্সিজেন ডিভাইসের সঠিক ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, প্রত্যন্ত ও প্রান্তিক এলাকার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবায় পল্লী চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি হলে সাধারণ রোগের প্রাথমিক ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

কর্মশালায় পল্লী চিকিৎসক সমবায় সমিতির সাবেক সভাপতি রফিকউল্লাহ, বর্তমান সভাপতি মোহাম্মদ নাসিরসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৩১/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই