গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০১ আগস্ট ২০২৬

মেনু

বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ১৯:২৭ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:১৭ এএম ২০২৬
বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মল্লিক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে রাত ১২টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

নির্বাচনে গণতান্ত্রিক আইনজীবী প্যানেল মনোনীত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু ২৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মল্লিক ২৫০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন।

এবারের নির্বাচনে ৯টি সম্পাদকীয় পদ ও ৮টি নির্বাহী সদস্য পদসহ মোট ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঘোষিত ফলাফলে সিনিয়র সহসভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট আব্দুল ওলি ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জুনিয়র সহসভাপতি পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত অ্যাডভোকেট শেখ মো. সাহিবুর রহমান ২২০ ভোট পেয়ে জয়ী হন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের এস এম মাহবুব মোর্শেদ লালন ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ ও হিসাববিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান ২৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সহকারী সম্পাদক (গ্রন্থ ও আসবাবপত্র) পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মকবুল হোসেন ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহকারী সম্পাদক (ক্রীড়া) পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসাইন ২৫৬ ভোট এবং সহকারী সম্পাদক (সাহিত্য ও সংস্কৃতি) পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট বি এম নুরুল ইসলাম ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট শারমিন আক্তার, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সুমন, অ্যাডভোকেট মো. সাইদুল ইসলাম এলিন, অ্যাডভোকেট বিজয়া লোপা ও অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা।

এ ছাড়া সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত অ্যাডভোকেট ফকির ইসাদুল হক ও অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হৃদয় নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত বলেন, শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে প্রার্থী ও ভোটাররা দায়িত্বশীল আচরণ করেছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট এস এম নওরেজ মহীত, অ্যাডভোকেট মো. রেজওয়ানুর রহমান মোল্লা এবং অ্যাডভোকেট মোছা. মেহেরুন্নেছা।
সানা/আপ্র/৩১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পানে ৫ জনের মৃত্যু
০১ আগস্ট ২০২৬

হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পানে ৫ জনের মৃত্যু

হবিগঞ্জের লাখাই উপজেলায় হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে কেনা অ্যালকোহলজাতীয় একটি তরল পান করার পর স্বা...

আশুলিয়ার চায়ের দোকানে প্রেশার কুকারে তৈরি বোমা
৩১ জুলাই ২০২৬

আশুলিয়ার চায়ের দোকানে প্রেশার কুকারে তৈরি বোমা

রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার চারাবাগ এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে প্রেশার কুকারের ভেতরে তৈরি একট...

ব্রহ্মপুত্রের গ্রাসে হারিয়ে যাচ্ছে রৌমারীর গ্রামের মানচিত্র
৩১ জুলাই ২০২৬

ব্রহ্মপুত্রের গ্রাসে হারিয়ে যাচ্ছে রৌমারীর গ্রামের মানচিত্র

মো. আয়নাল হক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নে ব্রহ্মপুত্...

দিনাজপুরে দুই হাজার ইয়াবাসহ বাসচালক গ্রেফতার
৩১ জুলাই ২০২৬

দিনাজপুরে দুই হাজার ইয়াবাসহ বাসচালক গ্রেফতার

দিনাজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক বাসচালককে গ্রেফতার করেছে জেলা গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই