গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০১ আগস্ট ২০২৬

মেনু

আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তি আটক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:০১ এএম ২০২৬
আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তি আটক
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার নবীনগর এলাকার নিরিবিলি বাঁশতলা ফকির বাড়ি মোড় (প্রফেসর বাড়ি) এলাকায় অভিযান চালিয়ে এসকে শফিকুল ইসলাম শুভ ওরফে শফিক (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি হকিস্টিকসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম (পিপিএম-সেবা)। তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শফিকুল ইসলামকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার এনায়েতপুর এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রের দাবি, শফিকুল ইসলাম শুভ নিজেকে ‘স্পেশাল সাংবাদিক ৬৪ জেলা’ নামের একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দিতেন। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ছিলেন বলেও স্থানীয়ভাবে জানা গেছে। তবে এ বিষয়ে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র উদ্ধারের পর বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
সানা/আপ্র/০১/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাইপাস সড়ক না থাকায় বদরগঞ্জে তীব্র যানজট
০১ আগস্ট ২০২৬

বাইপাস সড়ক না থাকায় বদরগঞ্জে তীব্র যানজট

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাইপাস সড়ক না থাকায় রংপুরের বদরগঞ্জ উপজেলা শহরে তীব...

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় ঘিরে দিনাজপুরে প্রস্তুতি সভা
০১ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় ঘিরে দিনাজপুরে প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দের নির্ধারি...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল
০১ আগস্ট ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে গণমিছিল ও সম...

পাঁচ আগস্ট উদযাপনে মেহেরপুর বিএনপির প্রস্তুতি সভা
০১ আগস্ট ২০২৬

পাঁচ আগস্ট উদযাপনে মেহেরপুর বিএনপির প্রস্তুতি সভা

এস এ খান শিল্টু: ঐতিহাসিক পাঁচ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই