গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০১ আগস্ট ২০২৬

মেনু

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ১৬:৪৭ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:০৭ এএম ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় জেলা জামায়াতের উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দীন মোল্লা।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত, দিনাজপুর-২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, দিনাজপুর সদর আসনের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মো. আনোয়ার হোসেন, শহর আমীর মাওলানা সিরাজুস সালেহীন, দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাসুদ রানা এবং উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সোহানুর রহমান সোহান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে অর্থ পাচারের সুযোগ কমে যাবে। তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী শক্তিগুলো স্বাধীন গুম কমিশন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে। তাদের দাবি, গণভোটে প্রদত্ত জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে জুলাই সনদ ও সংশ্লিষ্ট সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে।

বক্তারা আরো বলেন, সংস্কার বাস্তবায়নের বিষয়ে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়নি। তারা সরকারের প্রতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশ ও গণমিছিলে জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সানা/আপ্র/০১/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাইপাস সড়ক না থাকায় বদরগঞ্জে তীব্র যানজট
০১ আগস্ট ২০২৬

বাইপাস সড়ক না থাকায় বদরগঞ্জে তীব্র যানজট

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাইপাস সড়ক না থাকায় রংপুরের বদরগঞ্জ উপজেলা শহরে তীব...

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় ঘিরে দিনাজপুরে প্রস্তুতি সভা
০১ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় ঘিরে দিনাজপুরে প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দের নির্ধারি...

পাঁচ আগস্ট উদযাপনে মেহেরপুর বিএনপির প্রস্তুতি সভা
০১ আগস্ট ২০২৬

পাঁচ আগস্ট উদযাপনে মেহেরপুর বিএনপির প্রস্তুতি সভা

এস এ খান শিল্টু: ঐতিহাসিক পাঁচ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে...

লালমনিরহাট সীমান্তে ইস্কাপ সিরাপ ও দুই গরু আটক
০১ আগস্ট ২০২৬

লালমনিরহাট সীমান্তে ইস্কাপ সিরাপ ও দুই গরু আটক

লালমনিরহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে ৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাপ সিরাপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই