গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০২ আগস্ট ২০২৬

মেনু

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দাগনভূঞায় জামায়াতের গণমিছিল

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:৪৪ এএম ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দাগনভূঞায় জামায়াতের গণমিছিল
ছবি

প্রতিনিাধর পাঠানো ছবি

ইমরান হোসন, ফেনী সংবাদদাতা: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞায় উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে দাগনভূঞা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি ইকবাল কলেজের সামনের সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর মজলিশে শূরা সদস্য এস এম নূর নবী দুলাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী ছালেহ উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, পৌর জামায়াতের সেক্রেটারি আবু ছায়েদ কামরুজ্জামান, সাবেক কাউন্সিলর মাস্টার নজির আহম্মদ, সাবেক ছাত্রনেতা ও কাউন্সিলর কামাল হোসেন এবং সাবেক ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি নূর নবী রুবেল।

এ ছাড়া দাগনভূঞা উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী ছালেহ উদ্দিন বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজন হলে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
সানা/আপ্র/২/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে জাল সনদে সাত শিক্ষকের চাকরির তদন্ত তেইশ মাসেও শেষ হয়নি, ধামাচাপার অভিযোগ
০২ আগস্ট ২০২৬

শ্রীপুরে জাল সনদে সাত শিক্ষকের চাকরির তদন্ত তেইশ মাসেও শেষ হয়নি, ধামাচাপার অভিযো...

গাজীপুরের শ্রীপুরে এক মাদ্রাসা ও দুইটি বিদ্যালয়ের সাত শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ ও...

চট্টগ্রামে আহত জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ মেডিকেল বোর্ড
০২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে আহত জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ মেডিকেল বোর্ড

একেএম ফজলুল হক, চট্টগ্রাম অফিস: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ও গুরুতর আহত ব্যক্তিদের চিকিৎসাস...

খুলনায় ৬০ সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ
০২ আগস্ট ২০২৬

খুলনায় ৬০ সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

পেশাগত দায়িত্ব পালনের সময় ঝুঁকি মোকাবিলা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে খুলনায় ৬০ জন সাংবাদিকের মধ...

চট্টগ্রামে ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ, আটক ২৩
০২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ, আটক ২৩

একেএম ফজলুল হক: চট্টগ্রাম মহানগরে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ করেছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই