গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০২ আগস্ট ২০২৬

মেনু

খুলনায় ৬০ সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪২ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:০৭ এএম ২০২৬
খুলনায় ৬০ সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ
ছবি

প্রতিনিাধর পাঠানো ছবি

পেশাগত দায়িত্ব পালনের সময় ঝুঁকি মোকাবিলা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে খুলনায় ৬০ জন সাংবাদিকের মধ্যে বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার (১ আগস্ট) খুলনার অরণ্য ইকো গার্ডেনে সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন চলে। এতে খুলনা বিভাগের ১০ জেলার পাশাপাশি পাবনা, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলার সাংবাদিকেরা অংশ নেন।

অনুষ্ঠানে সংগঠনের নির্বাচিত স্থায়ী সদস্যদের হাতে বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট, ইয়ারমাফসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম তুলে দেওয়া হয়।

বক্তারা সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা সহযোগিতার জন্য ফ্রি প্রেস আনলিমিটেড, ইউরোপীয় ইউনিয়ন ও আর্টিকেল ১৯-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সুরক্ষা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠ-এর প্রতিবেদক কৌশিক দের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মাছরাঙা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আবু হেনা মোস্তাফা জামান, ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি মো. হেদায়েত হোসেন মোল্লা, সংগঠনের বাগেরহাট জেলা সভাপতি শেখ আবু সাঈদ শুনু ও সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, মাগুরা জেলা সভাপতি মো. ইউনুছ আলী ও সাধারণ সম্পাদক মো. আলী আশরাফ এবং মেহেরপুর জেলা সভাপতি মাহবুবুল হক পোলেন ও সাধারণ সম্পাদক রাশেদ খান।

অনুষ্ঠানে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির প্রায় দুই শতাধিক স্থায়ী সদস্য অংশ নেন। এ সময় সংগঠনের সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।
সানা/আপ্র/২/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে জাল সনদে সাত শিক্ষকের চাকরির তদন্ত তেইশ মাসেও শেষ হয়নি, ধামাচাপার অভিযোগ
০২ আগস্ট ২০২৬

শ্রীপুরে জাল সনদে সাত শিক্ষকের চাকরির তদন্ত তেইশ মাসেও শেষ হয়নি, ধামাচাপার অভিযো...

গাজীপুরের শ্রীপুরে এক মাদ্রাসা ও দুইটি বিদ্যালয়ের সাত শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ ও...

চট্টগ্রামে আহত জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ মেডিকেল বোর্ড
০২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে আহত জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ মেডিকেল বোর্ড

একেএম ফজলুল হক, চট্টগ্রাম অফিস: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ও গুরুতর আহত ব্যক্তিদের চিকিৎসাস...

চট্টগ্রামে ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ, আটক ২৩
০২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ, আটক ২৩

একেএম ফজলুল হক: চট্টগ্রাম মহানগরে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ করেছে...

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দাগনভূঞায় জামায়াতের গণমিছিল
০২ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দাগনভূঞায় জামায়াতের গণমিছিল

ইমরান হোসন, ফেনী সংবাদদাতা: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞায় উপজেলা ও প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই